Lama ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিগত অন্তবর্তিকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলো এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিলো বলে মন্তব্য করেছেন, ‎স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‎শনিবার বিকেলে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নতুন নামফলক উন্মোচন ও উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে স্টেডিয়াম দুটির নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তবে রাজনৈতিক দলগুলো সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশ আর কোনো দেশের তাবেদারি করবে না। জনগণের স্বার্থ,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার মানবিক ধৈর্যশীল গনতন্ত্রের প্রতি আস্থাশীল এই কারনে কিছু বিষয় মানবিক দৃষ্টিকোন থেকে আগের সরকারের মতো গুম হত্যা গুলি চালিয়ে কোনো কিছু নির্মুল করতে চায়নি এই কারনে যা কিছু হয়েছে তা ধৈর্য সহকরে মোকাবিলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

Bandarban Tribune

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update Time : ১১:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬