Lama ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ 

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ীমীলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বেড়া পৌর এলাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে এ সংঘর্ষ চলমান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে বিষয়টি জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত দুদনি ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়া সহ কয়েকটি মহল্লায় উভয় দলের বিক্ষোভ মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তেজনা চলছিলো।

এ বিশৃঙ্খলারোধে স্থানীয় এমপি সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আজ শনিবার সকালে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা মিটিং সম্পন্ন হয়।

এসময় পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল সরকারের চেয়ে বড় হতে পারে না। সবার দাবি, এর একটি সমাধান হওয়া প্রয়োজন। পৌরসভার বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত আমাদের বিএনপির কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমার কাছে তথ্য রয়েছে। এ ঘটনার পর তারা বিভিন্ন স্লোগানও দিয়েছে।

তিনি আরো বলেন, আমার মনে হয়, নানা কারণে বর্তমান ওসি সাহেবের কিছু দুর্বলতা রয়েছে। আমি তাকে অনেকবার সংশোধন হওয়ার জন্য বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তিনি যদি আরেকটু সজাগ হতেন তবে হয়তো এই ধরণের ঘটনা এভাবে ঘটতো না।

আরটিভি বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, আইনশৃঙ্খলা মিটিং শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে নিষিদ্ধ আওয়ামীলীগের বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না অভিযোগে কথা কাটাকাটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তেজিত জনতা। এসময় ভিডিও ধারণ করতে গেলে আমাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। ক্যামেরা পারসনকে মারধরও করা হয়।

এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে বেড়ার বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। পরে তা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়াামীলীগের সমর্থকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষ চলমান রয়েছে। এঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

এব্যাপারে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বার বার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষ জমায়েত হয়েছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে রয়েছে। উত্তেজিতদের শান্ত করে সরানোর চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

Bandarban Tribune

বেড়ায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ 

Update Time : ১০:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬