Lama ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালিতে যুবদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল; বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার ও পাটবাজার প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদ হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Bandarban Tribune

মধুখালিতে যুবদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬