Lama ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে লামায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর  সকাল ১০টায় লামা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি লামা উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু হয়ে লামা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক-লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও একটি মহল দেশজুড়ে অস্থিতিশীলতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।”

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবু তাহের, বিএনপি নেতা দেলোয়ার হোসেন রফিক, ছাত্রদল নেতা তুহিনসহ উপজেলা ও পৌর বিএনপির  যুবদল ও ছাত্রদলের অন্যন্য নেতৃবৃন্দ। প বক্তারা প্রশাসনকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Bandarban Tribune

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে লামায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল

Update Time : ০৩:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬