Lama ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির পক্ষে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির পক্ষে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাজিরা পৌরসভার আড়াচন্ডি মোড়ে শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি করা হয়।

মিছিলের ব্যানারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম বেপারীর ছবি দেখা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় পর্যায়ে এমন মিছিলের আয়োজন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মোড়ে মিছিল অনুষ্ঠিত হলেও বিষয়টি জানে না জাজিরা থানা পুলিশ।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ বলেন, “জাজিরায় মিছিল হয়েছে, এমন কিছু আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো তথ্যও পাইনি।”

উল্লেখ্য, এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বৈঠা ও লাঠি হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল বলে জানা গেছে। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। সেতু দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগ পোহাতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পেট্রোলপাম্পে ভয়ঙ্কর জালিয়াতি; ১০ লিটার জ্বালানিতে ৫৩০ মি.লি. তেল কম, ৫ লাখ টাকা জরিমানা

Bandarban Tribune

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির পক্ষে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

Update Time : ১০:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬