Lama ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দক্ষতা থেকে কর্মসংস্থান:

মহালছড়ি জোন কর্তৃক পরিচালিত মেকানিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন

খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মেকানিক্যাল ও রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে যোগ্যতা সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।

জানা যায়, মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় তরুণদের মেকানিক্যাল ও রিপেয়ারিং বিষয়ে প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশাসহ হালকা যানবাহনের প্রাথমিক মেরামত ও সার্ভিসিং সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে যোগ্যতা সনদপত্র তুলে দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন কর্মক্ষেত্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, দোকান কিংবা প্রতিষ্ঠানে হালকা যানবাহনের প্রাথমিক রিপেয়ারিং সার্ভিস প্রদানের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, তরুণদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণার্থীরা মহালছড়ি জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে উক্ত মেকানিক্যাল ও রিপেয়ারিং তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে ১৩ জন পাহাড়ি ও ১১ জন বাঙালি অংশগ্রহণ করে কোর্স সম্পন্ন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Bandarban Tribune

দক্ষতা থেকে কর্মসংস্থান:

মহালছড়ি জোন কর্তৃক পরিচালিত মেকানিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬