Lama ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‘সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং’

পানছড়িতে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

খাগড়াছড়ির পানছড়িতে ‘সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং’; এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, পানছড়ি উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ স্কাউট নেতা, শিক্ষক, কাব সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তিন দিনের এ আয়োজনে কাব ও স্কাউটদের জন্য তাঁবু স্থাপন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Bandarban Tribune

‘সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং’

পানছড়িতে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

Update Time : ১০:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬