Lama ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন বিসিজি স্টেশন কমান্ডার মারুফ আহমেদ সৌখিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমানার অভ্যন্তরে আজ ৮ অক্টোবর সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৩ টি বস্তা পানিতে ফেলে মায়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Bandarban Tribune

সেন্টমার্টিনে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ

Update Time : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬