Lama ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় চার বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদর দপ্তরের বাস্কেটবল মাঠে নির্ধারিত নিয়মে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি গুইমারা সেক্টরের আওতাধীন ৪৩ বিজিবি, ৪০ বিজিবি ও ২৩ বিজিবির অভিযানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকা থেকে জব্দ করা ভারতীয় মদ, ইয়াবা, বিদেশি সিগারেট ও উচ্চমাত্রার তামাকজাতীয় পণ্য এ ধ্বংস কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিচার বিভাগ, প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Bandarban Tribune

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Update Time : ১০:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬