Lama ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক চারা রোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ও মতবিনিময় সভা

সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে মানবিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে বুধবার ০৭ অক্টোবর ২০২৬ তারিখ সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষরোপণ, দুস্থ পরিবারগুলোর মাঝে চারা বিতরণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কমলাপাড়া, হারিনাছড়া এবং ওল্ডলংকর পাড়া এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া, স্থানীয় বাসিন্দাদের স্বাবলম্বী করা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে কমলাপাড়া এলাকার বাসিন্দা জুলিয়ে কারবারিকে ০১টি সেলাই মেশিন এবং অঞ্জনা দেবীকে আর্থিক স্বচ্ছলতা অর্জনে নগদ অর্থ প্রদান করা হয়। একই সাথে ওল্ডলংকর এলাকার বাসিন্দা অঞ্জলি পাংখোয়াকে ০১টি সেলাই মেশিন এবং অসুস্থ অংকু পাংখোয়াকে উন্নত চিকিৎসার জন্য জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

কর্মসূচীর অংশ হিসেবে কমলাপাড়া এলাকার হেডম্যান, কারবারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মারিশ্যা জোনের জোন কমান্ডার। উক্ত সভায় স্থানীয় ৫০-৬০ জন পাহাড়ী অধিবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “’সীমান্তের অতন্দ্র প্রহরী’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি সব সময় বিভিন্ন ধরণের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Bandarban Tribune

বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক চারা রোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ও মতবিনিময় সভা

Update Time : ০৫:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬