Lama ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় খেলনা বল ভেবে ককটেল হাতে, বিস্ফোরণে কিশোর আহত

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। খেলনা বল মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। বিষয়টি দেখে সহপাঠী কামরুল তার কাছে জানতে চান, হাতে কী রয়েছে। পরে দুজন বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটি ককটেল বলে জানান।

আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা কামরুল গুরুতর আহত হন। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Bandarban Tribune

জাজিরায় খেলনা বল ভেবে ককটেল হাতে, বিস্ফোরণে কিশোর আহত

Update Time : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬