Lama ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামী নাহিদ সহযোগীসহ গ্রেফতার

Oplus_0

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী নাহিদ হাসানকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ হাসান (২৮) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত. গিয়াসউদ্দিনের ছেলে ও সহযোগী অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন খবর আসে হত্যাকাণ্ডের প্রধান আসামী নাহিদ হাসান ভারতে পালানোর উদ্দেশ্যে কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। রাতেই সাতক্ষীরা থানা, কালিগঞ্জ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালানো হয়। ভোররাত চারটার দিকে নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরা থানায়। এখন পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড়ে রবিউল ইসলামের ভাতিজা বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ বেপরোয়া যুবকদের। বিবাদ থামাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Bandarban Tribune

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যাকাণ্ডের প্রধান আসামী নাহিদ সহযোগীসহ গ্রেফতার

Update Time : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬