Lama ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর

আসন্ন দুর্গাপূজায় খাগড়াছড়ির দীঘিনালার নয়টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এসইউপি, পিএসসি।

বুধবার (৭ অক্টোবর) দীঘিনালা জোনে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসি, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ভিডিপির প্রতিনিধি, নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়।

জোন কমান্ডার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে জোনের পক্ষ থেকে নিয়মিত টহল পরিচালনা করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে।

সভা শেষে দীঘিনালার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জোন কমান্ডার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Bandarban Tribune

দীঘিনালায় দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর

Update Time : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬