Lama ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে  জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং  পুরস্কার বিতরণ: 

নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার গতকাল ৫ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন এবং মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন শাখায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে পাঠান মো. সাইদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও সাম্যবাদের বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

Bandarban Tribune

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে  জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং  পুরস্কার বিতরণ: 

Update Time : ০২:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬