Lama ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় তিন মন্দিরে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পদাতিক পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে এ অনুদান তুলে দেন।

বাঘাইহাট ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার মাচালং শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, বাঘাইহাট কৃষ্ণ মন্দির ও করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দিরের পূজা উদযাপন কমিটিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয়

Bandarban Tribune

দুর্গাপূজায় তিন মন্দিরে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

Update Time : ০৪:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬