Lama ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবীণরা সমাজের বোঝা নয়, অভিজ্ঞতার ভাণ্ডার

পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাগড়াছড়ির পানছড়িতে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এবং “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়, পানছড়ির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পানছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনুতোষ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, ইউআরসি কর্মকর্তা মো. নুরুল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা ববলী খীসা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো. হাসানুজ্জামান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তারা আমাদের অভিজ্ঞতা, জ্ঞান ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে তারা পরিবার ও সমাজকে সমৃদ্ধ করেছেন। তাই প্রবীণদের যথাযথ সম্মান, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব।

বক্তারা আরও বলেন, মানুষের আয়ু ক্রমেই বাড়ছে। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে একটি প্রবীণবান্ধব সমাজব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজক উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়, প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাড্ডার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

Bandarban Tribune

প্রবীণরা সমাজের বোঝা নয়, অভিজ্ঞতার ভাণ্ডার

পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Update Time : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬