Lama ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ফজরের আজানের পর মাছ ধরতে যাওয়ার পথে সড়কে বাঁশ ফেলে তাদের গতিরোধ করে ৬ থেকে ৭ জনের একটি ছিনতাইকারী দল। পরে ধারালো অস্ত্র ও লাঠির ভয় দেখিয়ে তাদের মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় দুটি পাখিভ্যান,দুইজনের ৬ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ ঘটনায় সড়কে রাত ও ভোরে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয়

Bandarban Tribune

মেহেরপুরে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই

Update Time : ০২:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬