Lama ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় কৃষক স্মার্ট কার্ড পেলেন ২,৩৫০ কৃষক

খাগড়াছড়ির দীঘিনালায় ২ হাজার ৩০৫ জন কৃষকের মধ্যে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষকদের সরকারি সহায়তা, প্রণোদনা ও কৃষি উপকরণসহ বিভিন্ন সেবা নিশ্চিত করতে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ধাপের পাইলটিং শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করা হয়।

দীঘিনালার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয়

Bandarban Tribune

দীঘিনালায় কৃষক স্মার্ট কার্ড পেলেন ২,৩৫০ কৃষক

Update Time : ১২:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬