Lama ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় মহিলা কাবাডি দলকে সেনাবাহিনীর ২০ হাজার টাকা সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসির নির্দেশনায় কাবাডি দলের খেলোয়াড়দের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলটি উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় দলটি এবার চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়া প্রতিভার বিকাশ এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতা করতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দীঘিনালা জোন।

এ সময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে উৎসাহিত করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় পর্যায়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ ও সাফল্য অর্জনে এ ধরনের সহযোগিতা তাদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঋতুপর্ণারা খেলোয়াড় হিসেবে আমাদের গর্ব

Bandarban Tribune

দীঘিনালায় মহিলা কাবাডি দলকে সেনাবাহিনীর ২০ হাজার টাকা সহায়তা

Update Time : ১২:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬