Lama ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পর্যটনকেন্দ্র লাংলোক ঝর্ণায় ট্রেকিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধীন তিন্দুমুখ ক্যাম্পের সদস্যরা অসুস্থ পর্যটক নাফিস মাশরুর ইসলাম (৩০)কে উদ্ধার করেন। তিনি ঢাকার মিরপুরের পূর্ব সেনপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

পথ প্রদর্শক জওয়াইপ্রু মারমা জানান, রোববার সকালে পর্যটক ও পথপ্রদর্শকসহ সাতজনের একটি দল থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বাঘের স্বং হয়ে লাংলোক ঝর্ণা ভ্রমণে যায়। প্রথমে ইঞ্জিনচালিত নৌকায় বাঘের স্বং পর্যন্ত পৌঁছান তারা। সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে লাংলোক ঝর্ণায় পৌঁছান।

ঝর্ণায় পৌঁছানোর পর অতিরিক্ত গরম ও পাহাড়ি পথে দীর্ঘ সময় ট্রেকিংয়ের কারণে নাফিস মাশরুর ইসলাম হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে বিষয়টি মুঠোফোনে ঢাকায় থাকা তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়। পরিবারের পক্ষ থেকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে তিন্দুমুখ ক্যাম্পের বিজিবি সদস্যদের উদ্ধার অভিযানে পাঠানোর নির্দেশ দেন।

পরে বিজিবির সদস্যরা দুর্গম লাংলোক ঝর্ণায় পৌঁছে অসুস্থ পর্যটককে উদ্ধার করেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সুস্থ অবস্থা বিজিবি ক্যাম্পে রয়েছেন তিনি।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় বিপদগ্রস্ত পর্যটকের জীবন রক্ষায় দ্রুত সাড়া দিয়ে তাঁকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিজিবির মানবিক দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও জনসেবামূলক ভূমিকা আবারও প্রতিফলিত হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগণ ও পর্যটকদের জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা দিয়ে আসছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Update Time : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬