Lama ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের মহালছড়ি উপজেলা দলের সহশিক্ষা কার্যক্রমের আওতায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে দুই দিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট দলের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের ইতিহাস, মানবিক মূল্যবোধ, মানবিক সেবার বিভিন্ন দিক এবং প্রাথমিক চিকিৎসার মৌলিক বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে আহত ব্যক্তিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান, বিভিন্ন ধরনের আঘাত মোকাবিলা এবং মানবিক সহায়তায় নিজেদের প্রস্তুত করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন শিক্ষার্থীরা।

রোববার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান উপদেষ্টা নিপুল বিকাশ খীসা।

এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং প্রেসক্লাব সদস্য সাংবাদিক মোঃ কাউসারুল ইসলাম।

অনুষ্ঠানের শেষপর্বে দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের মহালছড়ি উপজেলা দলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী

Update Time : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬