Lama ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সহায়তা প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আকস্মিক পাহাড় ধসে ইত্তুকমুয়া চাকমার বসতঘরসহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। পাহাড়ের মাটি ভেঙে হঠাৎ বসতঘরের ওপর পড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

‎সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জীব চাকমা সহ অন্যান্য কর্মকর্তাগন।

‎দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

বাঘাইছড়িতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সহায়তা প্রদান

Update Time : ০৩:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬