Lama ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়ি বাজারে সেনাবাহিনীর অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপদ অগ্নি নির্বাপণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি বাজার এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস, বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কার্যক্রমে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পানছড়ি সাব জোনের ক্যাপ্টেন তায়েইব বিন মসলেম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিটন বৈঞ্চব, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল এবং যুগ্ম সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা ঘটার পর ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বাজারের মতো জনবহুল এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

পানছড়ি বাজারে সেনাবাহিনীর অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম

Update Time : ০৩:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬