Lama ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ২টার দিকে আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তার পাঁচ বছরের মেয়ে জারামনি। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই একই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, প্রত্যক্ষদর্শীরা আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

Update Time : ১০:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬