Lama ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৮৬ Time View

ট্রিভিউন ডেস্ক:-

লামায় সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রান কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফ, লামা পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আমির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবি সংগঠন ও এনজিও কর্মীরা।

সভায় সম্ভাব্য বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, লামা পৌরসভার ৯ ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় জনসাধারণকে মাইকিংয়ের করে বিপদসংকেত ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়ার জন্য তথ্য অফিসের মাধ্যমে প্রচার করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালুতে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদস্থানে সরে আসতে তাগাদা দেয়া হয়।

দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদেরকে প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখাসহ বাসিন্দাদেরকে দুর্যোগের ঝুঁকি এড়িয়ে থাকার বিষয়ে সজাগ করার জন্য বলা হয়েছে। তিঁনি আরো বলেন, ইতিমধ্যে মাতামুহুরি নদীর পানব বিপদ সীমার কয়েক মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, দুর্যোগ চলাকালীন আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো ও রান্না করা খাবার, ওষুধপত্র, মোমবাতি জরুরী যোগাযোগের জন্য নৌকাসহ সার্বিক সহায়তা ও পরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণের প্রস্তুতি রয়েছে।  জনপ্রতিনিধি, সাংবাদিক, রেড ক্রিসেন্ট, এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লংগদুতে সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা- সাথে প্রতিবেশী যুবকও গ্রেফতার

Bandarban Tribune

লামা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

Update Time : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬