Lama ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৩ Time View

সংবাদদাতা:

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১০ টায় সারা দেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে, সম্প্রচার সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ , সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি উপজেলা জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্য কর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক, গণসংগীত ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দীঘিনালায় ২০ পরিবারের আয়ের পথ খুলল সেনাবাহিনীর সেলাইমেশিনে

Bandarban Tribune

রাজস্থলীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

Update Time : ০৭:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬