Lama ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় জোন কাপ ফুটবলে বোয়ালখালী ইউনিয়ন একাদশের শিরোপা অর্জন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২১ Time View

মোঃ আল আমিন, দীঘিনালা:

খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে কবাখালী ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৩টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বোয়ালখালী ইউনিয়ন একাদশ ৪-২ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন একাদশ অংশ নেয়। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফিসহ ২০ হাজার টাকা পুরস্কার পান।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান নেপোলিয়ন চাকমা। সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোঃ হোসেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি।

উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন বলেন, “খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দীঘিনালায় ২০ পরিবারের আয়ের পথ খুলল সেনাবাহিনীর সেলাইমেশিনে

Bandarban Tribune

দীঘিনালায় জোন কাপ ফুটবলে বোয়ালখালী ইউনিয়ন একাদশের শিরোপা অর্জন

Update Time : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬