Lama ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও ইসলামাবাদ ট্রেন স্টেশনে যাত্রা বিরতি স্টেশন পুন: চালু করার দাবিতে এমপি লুৎফুর রহমান কাজলের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫১ Time View

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। কক্সবাজার-৩ (২৯৬) তথা (ঈদগাঁও, সদর, রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর এ সংক্রান্ত আবেদনের চিঠি প্রদান করেন। এই প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে সাংসদ লুৎফুর রহমান কাজল উল্লেখ করেন, “কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চল চিংড়ি ও লবণ চাষের জন্য সুপরিচিত। এছাড়া এখানকার বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। ইসলামাবাদের নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকা। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র।”

চিঠিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “পূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করত। যার সুফল ভোগ করতেন স্থানীয় জনগণ। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত স্টেশনে যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।”

বিজ্ঞাপন

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জনস্বার্থে ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনার নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম- কক্সবাজার রুটের লোকাল ট্রেন সমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করতে প্রতিমন্ত্রীকে সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় নেয়াসহ

 কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

ঈদগাঁও ইসলামাবাদ ট্রেন স্টেশনে যাত্রা বিরতি স্টেশন পুন: চালু করার দাবিতে এমপি লুৎফুর রহমান কাজলের সংবাদ সম্মেলন

Update Time : ০৮:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬