
ঈদগাঁও প্রতিনিধি:-
কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুন পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, মারামারি, হুমকি এবং পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

সংক্ষিপ্ত আকারে গ্রেফতারকৃতদের তালিকা নিচে দেওয়া হলো:ফৌজদারি কার্যবিধি (৫৪ ধারা) ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) ঈদগাঁও ইউপি। আসমা (২৫) রামু থানা। মারামারি ও হুমকি মামলা মোঃ আজিমুল হক (৩৫) ইসলামাবাদ ইউপি।মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬) ঈদগাঁও ইউপি।
মাতা পিতার ভরণ-পোষণ আইন মামলায়,খালেদ বাদশা ও আব্দুল্লাহ, পশ্চিম গোমাতলী, ঈদগাঁও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা সুবল রুদ্র (৪৫) ঈদগাঁও ইউপি।
বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঈদগাঁও থানার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে
Reporter Name 



















