
সংবাদদাতা:-
রাঙামাটির বরকলে ছোট হরিণা জোন (১২বিজিবি অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দেড় লক্ষাধিক টাকার রাসায়নিক সার আটক করেছে।
বিজ্ঞাপন

২৮ জুন বৃহস্পতিবার ছোটহরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) এর আওতাধীন বাজার ঘাট নামক স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরের টহলদল ১৮০০কেজি ইউরিয়া সার ৪০০ কেজি টি এস পি সার ও ১৩৫০ কেজি জৈব সার আটক করেন।যার আনুমানিক মূল্য ১ লাখ ৫১হাজার – টাকা।
বিজ্ঞাপন

১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন,সীমান্তে চোরাচালান রোধে ১২ বিজিবি সবসময় সতর্ক রয়েছে। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
Reporter Name 



















