
সংবাদদাতা:-
লামা উপজেলায় দেশীয় ফলের পুষ্টিগুণ ছড়িয়ে দিতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন লামা সর্কেল এএসপি সর্দার মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, তথ্য অফিসার রাসেদুল হক রাসেদ, লামা থানা অফিসার ইনচার্জ কাইছার হামিদ, বিএনপি নেতা সাবেক মেয়র মোঃ আমির হোসেন, বিএনপি নেতা আবদুর রব, লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা গন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রদর্শিত দেশীয় ফলের প্রতিটি স্টলে ফলের স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ এবং এতে থাকা বিভিন্ন ভিটামিনের তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন

মেলায় স্টল দিয়ে নিজের বাগানের নানান জাতের আম উতপন্নকারী ছাত্র নেতা মোঃ শরীফ বলেন, “আমি এই অংশ গ্রহন করে উৎসাহ বোধ করছি। আমার বাগানে আমসহ অনেক দেশীয় ফল চাষ হয়।” মেলায় আসা অন্যরা জানান, এই মেলায় অনেক রকম দেশীয় ফল দেখতেছি, যেগুলো আগে কখনো দেখিনি। কৃষি অফিস থেকে বলা হয়েছে এখন থেকে দেশীয় ফল বেশি খাওয়ার জন্য। মেলার স্টলে প্রতিটি ফলের পাশে নাম ও পুষ্টিগুণ সম্পর্কে তথ্য থাকায় বিষয়টি আরও শিক্ষণীয় হয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জাতীয় ফল মেলার উদ্দেশ্য হলো স্থানীয় জনগণের মধ্যে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চাষিদের দেশীয় ফলের বাগান করতে উৎসাহিত করা। দেশীয় ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এসব ফলের চাষ পুষ্টি নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন

অতিথিরা বলেন, দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। বিশেষ করে শিশুদের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে আগ্রহ তৈরিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

একই দিন প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়।
Reporter Name 



















