Lama ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান গোলাগুলির পর-২আত্মসমর্পণ, নিহত ১; অস্ত্র গোলাবারুদ উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬১ Time View

সংবাদদাতা:-

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে গোলাগুলির ঘটনা, আত্মসমর্পণ, একজনের নিহত হওয়া এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন দুপুরে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে পানছড়ির বরকলক এলাকায় সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সকল জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান গোলাগুলির পর-২আত্মসমর্পণ, নিহত ১; অস্ত্র গোলাবারুদ উদ্ধার 

Update Time : ১২:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬