Lama ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন রোগী সেবা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪২ Time View

সংবাদদাতা:-

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এ অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

ওয়ালটন প্লাজা, খাগড়াছড়ির উদ্যোগে এবং খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি ক্যাম্প চলাকালীন সময়ে সকল ধরনের ল্যাবরেটরি পরীক্ষার ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুকলা। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার ম্যানেজার তাইয়েবুর রহমান এবং কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন। তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন রোগী সেবা

Update Time : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬