Lama ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৪৭ Time View

সংবাদদাতা:-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ফলের পুষ্টিগুণ ছড়িয়ে দিতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। ২০ জুন পর্যন্ত মেলা চলবে।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদাত হোসেন, দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রদর্শিত দেশীয় ফলের প্রতিটি স্টলে ফলের স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ এবং এতে থাকা বিভিন্ন ভিটামিনের তথ্য তুলে ধরা হয়েছে।

মেলায় আগন্তুক চন্দনা চাকমা বলেন, “আমি ও আমার ছেলে এখানে এসে অনেক দেশীয় ফল দেখেছি, যেগুলো আগে কখনো দেখিনি। আমার ছেলে খুব আনন্দ পেয়েছে। এখন থেকে দেশীয় ফল বেশি খাওয়ার কথাও বলেছে। প্রতিটি ফলের পাশে নাম ও পুষ্টিগুণ সম্পর্কে তথ্য থাকায় বিষয়টি আরও শিক্ষণীয় হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জাতীয় ফল মেলার উদ্দেশ্য হলো স্থানীয় জনগণের মধ্যে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চাষিদের দেশীয় ফলের বাগান করতে উৎসাহিত করা। দেশীয় ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এসব ফলের চাষ পুষ্টি নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। বিশেষ করে শিশুদের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে আগ্রহ তৈরিতে সহায়ক হবে বলে তিঁনি আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

দীঘিনালায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

Update Time : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬