
সংবাদদাতা:-
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও ৫ জনসহ সর্বমোট ৭ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১৮ জুন ধৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বোতলের ছিপি, গ্যাস লাইটার ও ফয়েল পেপার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পৃথক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং ইসলামাবাদ ইউনিয়ন থেকে অপরাধে জড়িত সন্দেহে (১৫১ ধারায়) আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















