Lama ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ের মেয়ে প্রিয়ানা ৯০তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার হলেন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৫ Time View

সংবাদদাতা:-

বাংলাদেশ সেনবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড প্রাপ্ত হয়ে লেফটেন্যান্ট পদে র‍্যাংক পরিধান করলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর  কৃতি শিক্ষার্থী প্রিয়ন্তী বড়ুয়া(;প্রিয়ানা)।

তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কনিষ্ঠ কণ্যা। তাঁর মায়ের নাম অঞ্জলী বড়ুয়া। তাঁরা কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর নালন্দা বিহার এলাকার বাসিন্দা হলেও প্রিয়ন্তির পরিবার রাউজান উপজেলার পশ্চিম আধাঁরমানিক গ্রামের দয়াধন মহাজনের বংশধর।

 ২০২৩ সালে  প্রিয়ন্তী বড়ুয়া(;প্রিয়ানা) ক্যাডেট অফিসার হিসাবে ৯০তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৩ বছরের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে বর্ণিল কুচকাওয়াজ শেষে  কমিশন্ড অফিসার হিসেবে লেফটেন্যান্ট পদে র‍্যাংক পরিধান করেন। এসময় পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ছাড়াও প্রিয়ন্তী বড়ুয়ার গর্বিত মা বাবা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিয়ন্তি বড়ুয়া ২০১৯ সালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে এসএসসি এবং একই প্রতিষ্ঠান হতে ২০২১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি সঙ্গীত এবং নৃত্য শিল্পী হিসাবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি এবং নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।

এদিকে প্রিয়ন্তী বড়ুয়ার কমিশন্ড লাভে তাকে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মোঃ আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ আরো অনেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

কাপ্তাইয়ের মেয়ে প্রিয়ানা ৯০তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার হলেন

Update Time : ১১:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬