Lama ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা, খুনিদের শাস্তির দাবি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৬ Time View

বিশেষ প্রতিবেদক, বান্দরবান।।

বান্দরবানের উপজাতীয় নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখা।

ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি ও সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল রানা এবং ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁকে হত্যার মাধ্যমে তাঁর আদর্শ ও কর্মকাণ্ডকে থামিয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিশেষ অতিথিদের বক্তব্যে বলা হয়, ওমর ফারুক ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, ওমর ফারুক ত্রিপুরার জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হত্যাকারী ও নির্দেশদাতাদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নওমুসলিম আলেম মাওলানা আবু জাফর। তিনি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এবং ওমর ফারুকের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালের ১৮ জুন রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক ত্রিপুরা নিহত হন। ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি বলে তারা দাবি করেন। এ অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করা এবং পাহাড়ে সকল নাগরিকের নিরাপত্তা জোরদারের দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচি লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Bandarban Tribune

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা, খুনিদের শাস্তির দাবি

Update Time : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬