
মীরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে ৯ম খেলায় ২-০ গোলের ব্যবধানে মীরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদল সাহেরখালী ইউনিয়ন ক্রীড়া ছাত্রদল ফুটবল একাদশকে পরাজিত করে।
১৭ নভেম্বর বিকেলে মীরসরাই মিনি স্টেডিমামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটি আয়োজিত খেলায় বিজয়ী দলের ইফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুর মোরশেদ কনক, রবিউল হোসেন রবি, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আরিফ, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ জাহেদ হোসেন আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজ চৌধুরী, মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু নছর, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহবায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, মীরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মীরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হারেছ প্রমুখ।
উল্লেখ্য; মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৬২টি ওয়ার্ড প্রথমবারের মতো নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। ওয়ার্ড পর্যায়ে খেলা শেষ হওয়ার পর এখন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের চলছে টুর্নামেন্ট।
নিজস্ব সংবাদদাতা: 



















