Lama ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার দশকের অবিচ্ছিন্ন পথচলা: লামা বন বিভাগের ‘বেপারি ভাই’ লুৎফর বেপারি অনন্য বিদায়

সরকারি চাকরি মানেই বদলির ঘূর্ণাবর্ত, নতুন কর্মস্থল, আর পদে পদে মানিয়ে নেওয়ার দীর্ঘ সংগ্রাম। কিন্তু এই প্রচলিত নিয়মের ব্যতিক্রম এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লামা বন বিভাগের নিরাপত্তা প্রহরী লুৎফুর বেপারি। কোনো রকম বদলি বা রদবদল ছাড়াই দীর্ঘ ৪০ বছর ৭ মাস ১৮ দিন একই কর্মস্থলে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে গতকাল ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার তিনি পিআরএল (অবসরোত্তর ছুটি)-এ গেছেন। একই কর্মস্থলে সুদীর্ঘ চার দশক চাকরি শেষে অবসরে যাওয়ার এই ঘটনা কেবল বিরলই নয়, বরং এক ইতিহাস।

​১৯৮৬ সালের স্মৃতি: যেখান থেকে শুরু হয়েছিল পথচলা-

১৯৮৬ সালের ২৪ এপ্রিল, এক বৃহস্পতিবার। সেদিন লামা বন বিভাগে নিরাপত্তা প্রহরী হিসেবে যোগদান করেছিলেন তরুণ লুৎফর বেপারি। কে জানত, সেদিন যে কর্মস্থলে তার পা পড়েছিল, সেই মাটি ও মানুষই তার জীবনের মূল ঠিকানায় পরিণত হবে। কেটে গেছে একে একে প্রায় চার দশক। এই দীর্ঘ সময়ে লামা বন বিভাগে বহু কর্মকর্তা এসেছেন, দায়িত্ব পালন করেছেন এবং বিদায় নিয়েছেন। তাদের অনেকেরই বিদায়ের ক্ষণে চোখের জল মুছিয়েছেন কিংবা বিদায় সংবর্ধনায় যুক্ত থেকেছেন এই লুৎফর বেপারি। সময়ের পরিক্রমায় কালচক্রের নিয়মে অবশেষে গতকাল বাজল তার নিজের বিদায়ঘণ্টাও।

​সততা ও কর্মনিষ্ঠার অনন্য প্রতীক-

​চাকরিকালীন চার দশকের এই সুদীর্ঘ পথচলা মোটেও ফুল বিছানো ছিল না। সংসার সামলানো এবং সততার সঙ্গে জীবনযাপনের তাগিদে তিনি বেছে নিয়েছিলেন কঠোর পরিশ্রমের পথ। লামা বন বিভাগের কার্যালয়ের ঠিক পাশেই একটি ছোট্ট ক্যান্টিন পরিচালনা করতেন তিনি। সারারাত বন বিভাগের নিরাপত্তায় সজাগ ও ডিউটি পালনের পর দিনে আবার ক্ষুদ্র ব্যবসা সামলাতেন। কিন্তু কখনো তার দাপ্তরিক দায়িত্ব বা সততায় সামান্যতম আঁচড় পড়তে দেননি।

​বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার কাছে তিনি কেবল ‘লুৎফর বেপারি’ নন, এক নামে পরিচিত ‘বেপারি ভাই’ হিসেবে। সততা, কর্মনিষ্ঠা এবং সদা হাস্যোজ্জ্বল স্বভাব তাকে পরিণত করেছিল লামা বন বিভাগের প্রাণকেন্দ্রে।

​কর্মমুখর জীবনের পাশাপাশি ধর্মীয় অনুশাসন-

​ব্যক্তিগত জীবনে লুৎফর বেপারি অত্যন্ত পরহেজগার ও ধর্মপরায়ণ মানুষ। ব্যস্ত চাকরি ও ব্যবসার মাঝেও জীবনে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা না করার বিরল রেকর্ড রয়েছে তার। জামাতের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করা এবং হাসিমুখের মিশুক আচরণ তাকে সহকর্মী ও এলাকাবাসীর কাছে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। কোনো দিন কারো সঙ্গে উচ্চবাচ্য করেননি, বরং পরম ধৈর্য ও বিনয়ে নিজের দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে।

​সহকর্মীদের বিদায় জানানো মানুষটির নিজের বিদায়-

​বিগত চার দশকে লামা বন বিভাগ কত শত কর্মকর্তা-কর্মচারীর বিদায় দেখেছে। লুৎফর বেপারি নিজ হাতে তাদের অনেকের বিদায়লগ্নে সঙ্গী হয়েছেন। আজ যখন নিজের বিদায়ের পালা, তখন চারপাশের চেনা প্রাঙ্গণ, বন বিভাগের গাছপালা আর সহকর্মীদের মুখগুলো যেন স্তব্ধ। একই স্থানে ৪০ বছরের বেশি সময় ধরে কাটিয়ে দেওয়া প্রতিটি মুহূর্ত আজ স্মৃতি হয়ে ভেসে বেড়াচ্ছে।

​গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার ছিল তার চাকুরীজীবনের শেষ কর্মদিবস। বর্ণাঢ্য কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে তিনি যখন পিআরএল-এ প্রবেশ করছেন, তখন গোটা বন বিভাগজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​বিদায়লগ্নে লুৎফর বেপারি লামা বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং লামার সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন। পরিচ্ছন্ন জীবনবোধ, সততা এবং দায়িত্বশীলতার এক অনন্য আলোকবর্তিকা হয়ে লুৎফুর বেপারি লামা বন বিভাগের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন  ঘোষণা

Bandarban Tribune

চার দশকের অবিচ্ছিন্ন পথচলা: লামা বন বিভাগের ‘বেপারি ভাই’ লুৎফর বেপারি অনন্য বিদায়

Update Time : ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬