
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ মিছিলটি মহালছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃ আব্দুল সাত্তার, সিনিয়র যুগ্ন সম্পাদক এর সঞ্চালনায়, সভায় বক্তারা বলেন, দেশের কোথাও কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয়ে কেউ নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়িত হলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাউছারুল ইসলাম, মহালছড়ি: 



















