Lama ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দঃ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার দেখানো হয়

চার বছর আগে নয়া পল্টনে বিএনপির এক কর্মী হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে।

মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করলেও গ্রেপ্তারের কারণ তখন এসআরবির পক্ষ থেকে জানানো হয়নি।

দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পল্টন থানার ২০২২ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাঈদ খোকনকে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলাটি করা হয় ২০২২ সালের ৭ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার পতনে এক দফা দাবি আদায়ে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশি হামলায় দলটির এক কর্মীর মৃত্যু নিয়ে।

ওই বছরের ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি ছিল। তার তিন দিন আগে পুলিশ অভিযান চালায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

মামলায় অভিযোগ করা হয়, গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারে নেতৃত্বে সেই অভিযানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চলে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সেই ঘটনা নিয়ে মামলাটি হয় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়।

জুলাই অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ‘আবার ফিরবেন’, সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশের পর সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হলো। তার আগে গত দুই বছর নিভৃতেই ছিলেন তিনি। তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞাও ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাঈদ খোকন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Bandarban Tribune

ঢাকা দঃ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার দেখানো হয়

Update Time : ০৫:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬