
গড়াছড়ির মহালছড়িতে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শিবু দাশ।
জাবারাং কল্যাণ সমিতির ফিল্ড কো-অর্ডিনেটর অজিত মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের পরিচিতি তুলে ধরেন খোকন বিকাশ ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী এবং সভাপতির বক্তব্য রাখেন শুভ রঞ্জন ত্রিপুরা,মিল অফিসার, হেলেন কেলার ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা
ডাঃ সুপর্ণা দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব
ডাঃ শোভন সরকার, মেডিকেল অফিসার, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দীপময় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
সভায় বক্তারা পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) বিষয়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জিত সাফল্য তুলে ধরেন। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী শিশু ও তাদের পরিবারের পুষ্টির অবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্যগত সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির হাতে ৩০ হাজার টাকা করে দুটি চেক বিতরণ করা হয়। এছাড়া প্রকল্পের উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ এবং স্যানিটেশন নির্মাণ করে দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং প্রকল্পের উপকারভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কাউছারুল ইসলাম, মহালছড়ি: 



















