Lama ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে অন্যায় করবেন, তা তো হতে পারে না : পরীমনি

আদালতে যাওয়া-আসার প্রায় ছয় বছরের অভিজ্ঞতায় এই দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর— কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন পরীমনি। তবে সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতি ও বাকবিতণ্ডার ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করায় তিনি আপত্তি জানিয়েছিলেন।

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হন পরীমনি।

সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত ৫ নভেম্বরের ঘটনার প্রসঙ্গ তুলে নিজের অবস্থান জানান পরীমনি।

পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

তিনি আরও বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্যায় আচরণ করা উচিত নয় উল্লেখ করে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাড টাচ বা গুড টাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে– আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

এর আগে, ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পরীমনি দাবি করেন, ওই সাংবাদিক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান এবং ওই সাংবাদিকের সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

এদিকে, পরীমনির বিরুদ্ধে বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানির কথা ছিল। তবে মামলাটি আদালত পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে থাকায় শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে গত ৯ নভেম্বর মামলাটি সিএমএম আদালতে বদলি করা হয়। নতুন আইনের আওতায় ট্রাইব্যুনাল গঠিত হওয়ায় সেখানে মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদালত জানিয়েছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমানে এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।

এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Bandarban Tribune

সাংবাদিক পরিচয়ে অন্যায় করবেন, তা তো হতে পারে না : পরীমনি

Update Time : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬