Lama ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বড় পর্দায় দেখা যাবে রিচি’কে

১৯৯৮ সালে বিটিভিতে ‘বেলা ও বেলা’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেন রিচি সোলায়মান। গত ২৮ বছরে অনেক ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মডেল হয়েছেন বিজ্ঞানপনচিত্রে।

এবার বড় পর্দায় দেখা যাবে তাকে। ‘রবি ইন ঢাকা’ নামের একটি সিনেমায় অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা রাজীব সালেহীন। এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম ও আরমান পারভেজ মুরাদ।

রিচি বলেছেন, সিনেমাটিতে অভিনয় করেছি। তবে এতে আমার চরিত্র কেমন আপাতত বলতে পারছি না। শিগগির বিস্তারিত জানাবে সিনেমার টিম।

এদিকে নাটকে অভিনয় প্রসঙ্গে রিচির ভাষ্য, কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর সুন্দর গল্পের একটি নাটকে অভিনয় করেছি। এর নাম ‘ভালোবাসার অন্যনাম তুমি’। এটি নিয়ে দারুণ সাড়া পেয়েছি। এখনো অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি।

অভিনয়ের বাইরে ঢাকায় দুই ছেলেমেয়ের পড়াশোনা এবং নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন রিচি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Bandarban Tribune

এবার বড় পর্দায় দেখা যাবে রিচি’কে

Update Time : ০৬:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬