Lama ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুর্গম পাহাড়ে দৃষ্টিশক্তি ফেরাতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আরও ৬১ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে খাগড়াছড়ির পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ১৫৫ জনের চোখে ছানি শনাক্ত হলে তাঁদের অপারেশনের উদ্যোগ নেয় সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন ছানি আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬৩ জনের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

পরবর্তীতে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপে আরও ৮০ জন রোগীকে একই হাসপাতালে পাঠানো হয়। এ পর্যায়ে ৫৮ জনের অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও তিনজন রোগী অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে রয়েছেন।

অন্যদিকে, বাকি ১৯ জন রোগীর শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে অপারেশন করা সম্ভব হয়নি। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা অনুকূলে এলে পুনরায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।

সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের ফলে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার পথও সুগম হচ্ছে।

স্থানীয়দের কাছে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Bandarban Tribune

দুর্গম পাহাড়ে দৃষ্টিশক্তি ফেরাতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন

Update Time : ০৬:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬