Lama ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ, ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল মহালছড়ি সেনা জোন

শীতের শুরুতেই পাহাড়ি জনপদে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিশু, নারী ও বয়স্করা পড়ছেন বেশি ভোগান্তিতে। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পশ্চিম জয়সেন পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩০০ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনটি পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ যেন শীতজনিত রোগসহ বিভিন্ন অসুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

মেডিকেল ক্যাম্পেইন সম্পর্কে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর গাইনি রোগ বিশেষজ্ঞ মেজর ফারহানা শারমিন বলেন,মহালছড়ি জোনের পক্ষ থেকে দূর্গম এই পাহাড়ি এলাকায় আমরা এখানে বেশীর ভাগ নারী ও শিশুর মধ্যে শীতবাহিত রোগ দেখতে পেয়েছি, সে অনুযায়ী যথাযথ ঔষধ প্রদান করতেছি, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের পাশে এভাবেই কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

মূলত, শীত আসলেই দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সেনাবাহিনীর এ বিনামূল্যের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম স্থানীয়দের জন্য স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Bandarban Tribune

দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ, ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল মহালছড়ি সেনা জোন

Update Time : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬