Lama ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য লামায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

​‘সত্যের সন্ধানে প্রতিদিন’; এই স্লোগানকে ধারণ করে পথচলা জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা উপজেলায় উদযাপিত হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় লামা প্রেসক্লাব হলরুমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মোঃ ইউছুপ আলী শাহরাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন; মোহাম্মদ রফিকুল ইসলাম (সভাপতি, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন)

​মোঃ নুরুল করিম আরমান (সাধারণ সম্পাদক, লামা প্রেসক্লাব)

​মোঃ বেলাল আহমেদ (সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ক্লাব, লামা)

​এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা ইব্রাহীম খলিল সাদেকী।

​অনুষ্ঠানের বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকাটি দেশের গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্যের সন্ধানে নিরলস কাজ করে যাচ্ছে। মফস্বল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং স্থানীয় জনগণের সুখ-দুঃখ ও সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের ভিড়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। ‘ভোরের চেতনা’ সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তাদের এই সাহসী ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের সাথে নিয়ে কেক কাটেন দৈনিক ‘ভোরের চেতনা’র উপজেলা প্রতিনিধি মোঃ ইউছুপ আলী শাহরাজ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন লামার গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও একতা আরও সুদৃঢ় করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

Bandarban Tribune

পার্বত্য লামায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Update Time : ০৫:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬