Lama ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মালিকবিহীন ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এপ্রেক্ষিতে, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৯ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মায়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক পানিতে ভাসমান ৪টি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি করে প্রায় ২০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

Bandarban Tribune

টেকনাফে মালিকবিহীন ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

Update Time : ০৬:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬