Lama ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া এলাকায় জমির মালিকানা ও প্রবেশাধিকার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিরোধপূর্ণ জমি নিয়ে কোনো পক্ষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় থাকে, সে লক্ষ্যে জমির মালিক, জনপ্রতিনিধি ও পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, স্থানীয় জনপ্রতিনিধি আজিজ মেম্বার, হেডম্যান, কার্বারী, জমির মালিকসহ উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে কয়েকজন ব্যক্তি জায়গা পরিষ্কার করে চাষাবাদের উদ্যোগ নিলে জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে জমিতে প্রবেশাধিকার সংরক্ষিত উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। সাইনবোর্ড স্থাপনের সময় নিরাপত্তা সহায়তা চাওয়া হলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ নভেম্বর ইউপিডিএফ (মূল)-এর ব্যানারে ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। সভায় সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ব্যক্তিরা।

সভায় আলোচনার ভিত্তিতে বিরোধপূর্ণ জমি নিয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ জোরপূর্বক সেখানে প্রবেশ বা দখলের চেষ্টা করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জমি নিয়ে কোনো পক্ষ যাতে সংঘাতে না জড়ায় এবং কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেন।

এ সময় বিরোধপূর্ণ জমিতে স্থাপন করা ‘প্রবেশাধিকার সংরক্ষিত’ লেখা সাইনবোর্ডটি অপসারণ করা হয়। জমি নিয়ে ভবিষ্যতে কোনো আপত্তি বা বিরোধ দেখা দিলে সরাসরি সংঘাতে না জড়িয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্টরা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেনি। প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

Bandarban Tribune

সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

Update Time : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬