Lama ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি।

এ দাবির সমর্থনে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে নেতানিয়াহু আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করছেন।

তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি নিজের ফোন ক্যামেরার সামনে তুলে ধরে কয়েকটি বার্তা দেখান।

তিবির দাবি, এসব বার্তা নেতানিয়াহুর দ্বিমুখী অবস্থান তুলে ধরেছে। তার ভাষায়, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও প্রয়োজনের সময় তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে লিকুদ পার্টি।

গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন নেসেটে দেওয়া উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান। একই সঙ্গে রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন তিনি। আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরাইলের ধ্বংস চাওয়ার অভিযোগও তোলেন।

চ্যানেল ১২-কে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিনি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ করেন। ওই মন্ত্রী তাকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে বলেন।

তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

অভিযোগ অস্বীকার লিকুদের: তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটি একে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে আরব দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে।

চ্যানেল ১২-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় লিকুদ বলেছে, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।’ তার ভাষায়, ‘একজন প্রধানমন্ত্রীর দায়িত্বশীল আচরণ করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত

Bandarban Tribune

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

Update Time : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬